গজারিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুল হক পার্থের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা নিজ বাড়িতে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—কবর জিয়ারত, বাড়ি ও মাদ্রাসায় দিনব্যাপী কোরআন খতম এবং বাদ জুমা তেতৈতলা পূর্বপাড়া জামে মসজিদ ও নিজ বাড়িতে বিশেষ দোয়া মাহফিল। দোয়া শেষে শতাধিক নারীর উপস্থিতিতে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সাংবাদিক শাকিল আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এদিকে বাদ আসর তেতৈতলা আল-আমিন মাদ্রাসায় কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ নভেম্বর সাংবাদিক আজিজুল হক পার্থের মা পানোয়ারা বেগম ইন্তেকাল করেন।