নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গুজিরকোণা শাখার উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গুজিরকোণা বাজারে আয়োজিত এ হাটসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
এ সময় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
কমরেড মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হাটসভাটি সঞ্চালনা করেন নূর আলম খান।
হাটসভায় বক্তারা দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং শ্রমজীবী, কৃষক ও মেহনতি মানুষের অধিকার নিয়ে বক্তব্য দেন।