প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম বার্তা বিচিত্রা-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ মাইন উদ্দিন।
শুক্রবার (১৩ নভেম্বর) বার্তা বিচিত্রার সম্পাদক শফিকুল ইসলাম খাঁন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র, ফোন ও মোটরসাইকেলের স্টিকারসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত নৈতিকতা, সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক মোঃ মাইন উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষের সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষ ও তথ্যনির্ভরভাবে তুলে ধরতে তিনি সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়- বরং সাধারণ মানুষের কথা তুলে ধরা, সমাজের অসংগতি ও সম্ভাবনা সামনে আনা এবং সত্যনিষ্ঠ তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরিও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। পেশাগত মর্যাদা ও নৈতিকতা অক্ষুণ্ন রেখে তিনি নতুন দায়িত্ব পালন করতে চান।
এ সময় তিনি বার্তা বিচিত্রার সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও কিশোরগঞ্জবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।