নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৩৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পোরশা থানাধীন ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের পোরশা (বাঁশবাড়ী) গ্রামস্থ দাদা মসজিদের পেছনের কাঁচা রাস্তায় অবস্থান নেওয়া হয়। পরবর্তীতে বিকেল ৪টা ৪৫ মিনিটে মাদক বহনকালে আসামিকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সর্বমোট ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট (যার আনুমানিক বিক্রয়মূল্য ৩৩,০০০ টাকা) এবং মাদক বহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে,