কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি (৫০)ও চাঞ্চল্যকর রতন হত্যা মামলার পলাতক আসামি মতিয়ার রহমান (৪৯) কে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার রাজিব গ্রামের নিজবাড়ি থেকে শফিকুল ইসলাম কে ও রতন হত্যা মামলার আসামী মতিয়ার রহমান কে ঢাকার সাভার এলাকা থেকে রোববার রাতে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফি বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আসামিকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।