গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নে এনজিও সংগঠন সিসিডিবি—ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইস্যুভিত্তিক আলোচনা সভা ; "মাদককে না বলুন" অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে ননীক্ষীর ইউনিয়ন পরিষদ ও যুব সমাজের সহযোগিতায় এবং সিসিডিবি আয়োজনে ইস্যুভিত্তিক আলোচনা সভা ; "মাদককে না বলুন" অনুষ্ঠিত হয়েছে।
ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ এর সঞ্চালনায় এবং সভাপতির করেন জ্যাকলিন মালা জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার সিসিডিবি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, এসময় উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশিষ্ট সমাজসেবী মিতা হক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মোঃ জুয়েল শেক সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।