দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে আসা তেত্রিশ কেবি বিতরণ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল ছিল সীমান্তবর্তী জেলা মেহেরপুর। দীর্ঘ দূরত্বের কারণে প্রায় দেখা দিত কম ভোল্টেজ ও বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যা। অবশেষে সেই নির্ভরতা কাটিয়ে প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গেটের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা।
১৩২ কেবি সঞ্চালন লাইন ও ১৩২ বা ৩৩ কেবির গ্রেড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এই সংযোগ স্থাপন করা হয়েছে। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহের মান ও নির্ভরযোগ্যতা বাড়ার পাশাপাশি দীর্ঘদিনের লো ভোল্টেজ সমস্যা ও সমাধান হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বুধবার পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৮ অক্টোবর কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেবি সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রেড উপকেন্দ্র টি চালু করা হয়।
এর ফলে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেবি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রেডের সঙ্গে যুক্ত হলো।
নতুন এই অবকাঠামোর আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় ৩ একর জমির উপর 240 এমবিএ ক্ষমতাসম্পন্ন ১৩২ বা ৩৩ কেবি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ১৩২ কেবি সঞ্চালন লাইন স্থাপনের পাশাপাশি কুষ্টিয়া গ্রেড উপকেন্দ্র দুটি ১৩২ কেবি বে এক্সটেনশন নির্মাণ করা হয়েছে।
বিজ্ঞাপন দিতে প্রভার গ্রিট বাংলাদেশ জানায় এতদিন পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে ৩৩ কেবি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্ব ও বিতরণ ব্যবস্থার কারণে প্রায়ই কম ভোল্টেজ সহ বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন সমস্যা দেখা দিত। নতুন সংযোগের ফলে মেহেরপুরে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরকারের সুযোগ বাড়বে। একই সঙ্গে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রেট উপকেন্দ্রের উপর অতিরিক্ত লোডের চাপ কমানো এবং ওভারলোডের জড়িত সমস্যা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।