প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২
সময়: ০৬:৪৩ পিএম
অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামি গ্রেফতার
আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরের অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
গতকাল ৭ অক্টোবর সোমবার দিবাগত রাত ১২ টার পর যশোরের অভয়নগর উপজলার শংকরপাশা মধ্যপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেন গাজির পুত্র মোঃ আরজান গাজি যার মামলা নং-জি আর ৪৮০/১৪, হিদিয়া গ্রামের মোঃ ছাত্তার মোল্যার পুত্র মোঃ কিবরিয়া মোল্যা (৫০) মামলা নং- জি আর ৭০/১৮ ), হিদিয়া গ্রামের মোঃ সাত্তার মোল্যার পুত্র মোঃ জলিল মোল্যা মামলা নং- জি আর ৭০/১৮, পাইকপাড়ার মৃত হাতেম আলি শেখের পুত্র মফিজুর শেখ(২৫) মামলা নং-জি আর ২৭১/২১, ফুলতলার জামিরা গ্রামের আব্দুর রউফ সরদারের পুত্র সোহেল সরদার, মামলা নং- জি আর ২৯৯/২১। ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
অভয়নগর থানার তদন্ত ( ওসি) মিলন কুমার মন্ডল বলেন, অভয়নগরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করে বিচারের নিমিত্তে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।