বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ডাসারে যুব উন্নয়ন দিবস পালিত



সাকিব হাওলাদার,  ডাসার প্রতিনিধি(মাদারীপুর)


মাদারীপুরের ডাসারে নানা আয়োজনের মধ্যে দিয়ে যুব উন্নয়ন দিবস পালিত হয়।

আজ (১ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে ডাসার উপজেলায় যুব উন্নয়নের উদ্যেগে এবং বাংলদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স ডাসার, মাদারীপুর এর সহযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

পরবর্তিতে উপজেলা হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়, সভায় সভাপত্বি করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, সঞ্চালনায় ছিলেন মোঃ আবুল খায়ের যুব উন্নয়ন কর্মকর্তা ডাসার, মাদারীপুর এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার ও বালিগ্রাম ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মজিবর খান, সরকারি শেখ হাসিনা কলেজ, ডি. কে. আইডিয়াল কলেজ সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকগন ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ডাসার প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ ইজাবুল হক মিঞা।

এসময় বক্তব্যে সৈয়দা লুবনা সম্পা বলেন আমরা বিভিন্ন প্রশিক্ষন নিয়েছি ও সহযোগিতা পেয়েছি

 আরো বক্তব্য রাখেন ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক জহিরুল আলম ডালিম তিনি বলেন ডাসারে এই প্রথম যুব উন্নয়ন অধিদপ্তরের কোন অনুষ্ঠান হতে যাচ্ছে যা খুবই আনন্দদায়ক এবং যুবকদের উদ্দেশ্য বলেন যুবকরা আজ পথভ্রষ্ট কারন তারা মোবাইলে আসক্ত অথচ এই যুব উন্নয়নের মধ্যমে বিভিন্ন প্রশিক্ষনের মধ্যমে নিজেকে স্বাবলম্বি হওয়া এবং পরিবারের সকলকে সহযোগিতা করা যায় তাই তিনি যুবকদের প্রতি আহবান জানান যাতে তারা প্রশিক্ষনের মাধ্যমে দেশ কে আরো উন্নতির দিকে নিয়ে যায়। তিনি ধন্যবাদ জনানা উপজেলা নির্বাহী অফিসারকে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। সর্বশেষে সভাপতিত্বের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সারমীন ইয়াছমীন যুবকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি আরো বলেন যুবকরা না এগিয়ে আসলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব না এবং যুব উন্নয়ন এর এবারের লক্ষ্য "প্রশিক্ষিত যুব,উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ" তৈরি করা যাবে না  তাই তিনি যুবকদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে দেশ কে এগিয়ে নিতে আহবান জানান।