প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
সময়: ০৩:৪৪ পিএম
সাংবাদিক নজির আহমেদ আর নেই
আব্দুল্লাহ আল মামুন: দৈনিক মুক্তখবর ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সিনিয়র সাংবাদিক নজির আহমেদ ২৫ অক্টোবর রাত সাড়ে নয়টার সময় নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। সাথে সাথে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ জম্মস্থান লক্ষীপুর জেলার সদর উপজেলার বশিতপুর গ্রামে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, পেশাগত জীবনে তিনি একজন বিশ্বস্ত ও নিবেদিত পরপোকারি, অত্যন্ত সৎ, সাহসী ও বিনয়ী মানুষ ছিলেন। সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনে অত্যন্ত সোচ্চার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।