দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৭২ বোতল ফেন্সিডিল ও পালসার মোটরসাইকেল উদ্ধার|| গ্রেফতার ০১জন

   

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকশ অফিসার এসআই(নিঃ) হারুন অর রশিদ এএসআই (নিঃ) মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর টু পরাণপুর গামী রামনগর পাকা রাস্তার পার্শ্বে জনৈক মো: মনিরুল ইসলাম এর মাসরুম ফার্মের সামনে থেকে অদ্য ২৬.১০.২০২২ খ্রিঃ সময় ০৮:৩০ ঘটিকার সময় আমদানি  নিষিদ্ধ ৭২ (বাহাত্তর) বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটরসাইকেল সহ ধৃত আসামী ১. মোরশেদুল ইসলাম(২২), পিতা- মো: মোস্লেম উদ্দিন, মাতা- মিসেস শ্রাবন্তী বেগম, সাং- কালীগঞ্জ নিমতলা পানের হাটের পার্শ্বে, থানা- কালীগঞ্জ,  জেলা- ঝিনাইদহ এর হেফাজত থেকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।