যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ হস্তান্তর করল পুলিশ

Date: 2026-04-29
news-banner

যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) মরদেহটি টাম্পা এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার Golam Mortoza এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, Consulate General of Bangladesh in Miami, বাংলাদেশি কমিউনিটি এবং University of South Florida–এর সঙ্গে সমন্বয় করে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পরবর্তী সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

জামিল লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শেষ হতে আরও দুই থেকে একদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

ঘটনার সূত্রপাত গত ১৭ এপ্রিল, যখন ইউএসএফের শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগে গিয়ে তার দুই বন্ধু লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার তথ্য জানান। তিনি জানান, ১৬ এপ্রিল সকাল ১০টার পর থেকে বৃষ্টির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।

পরে বৃষ্টির ফোন বন্ধ পেয়ে ওমর তার আরেক বন্ধু লিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে লিমনের ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে অনুসন্ধান শুরু করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর গত শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। একই এলাকায় একটি জলাশয় থেকে আরও একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হলেও সেটির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে কীভাবে এই মৃত্যু ঘটেছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

Leave Your Comments