প্রকাশ : ০৮ জুন ২০২৩
সময়: ০৫:১৮ এএম
রংপুরে অপহৃত কিশোরী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে অপহৃত ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। ভিকটিমকে রংপুর থেকে অপহরণ করা হয়েছিল বলে র্যাব সূত্রে জানা যায়।
গত ৬ জুন, মঙ্গলবার এক গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারকালে র্যাব-১০ এর আভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া থানার চাঞ্চল্যকর এই অপহরণ মামলার প্রধান আসামী শাহ আলম ইসলাম ওরফে শাহিনকে (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়। শাহিন র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপহরণ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানায়।