প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩
সময়: ০৯:৩১ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে এক মাদক কারবারি গ্রেফতার
আল আমীন (শেরপুর জেলা প্রতিনিধি)।।
শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মোঃ রুবেল (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পোড়াগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়ার মোঃ বিল্লাল হোসেনের পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।