প্রতিভা প্রি- ক্যাডেট স্কুলের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।


 রতন বাবু (মিঠাপুকুর)।। 

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর (মরা হাটি বাজার) সংলগ্ন প্রতিভা প্রি- ক্যাডেট  স্কুলের আয়োজনে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন  শিক্ষক/শিক্ষিকা সহ সকল ছাত্র-ছাত্রী। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টি পালন করেছেন ।

 ২১ ফ্রেরুয়ারী সকালে দিবস উপলক্ষে  ,স্কুলের লোগো দিয়ে তৈরী কৃত ক্যাপ মাথায় দিয়ে সকলের দৃষ্টি  নান্দনিক  র‍্যালি, প্রদর্শনী, আলোচনা সভা এবং  শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান সবাই।

পরে  দোয়া মাহফিলের  আয়োজন শেষে সকল ছাত্র-ছাত্রীর মাঝে খাবার বিতরণ  করা হয়।

প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের পরিচালক জনাব   শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, অধ্যক্ষ  শফিকুল ইসলাম, অধ্যক্ষ  মাহফুজার রহমান, মইনুল হক সহকারী শিক্ষক, আরিফুর রহমান সহকারী শিক্ষক, রেসভিনা বেগম সহকারী শিক্ষিকা , নুরনাহার বেগম সহকারী শিক্ষিকা,রেজওয়ানা বেগম সহকারী শিক্ষিকা, সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।