প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩
সময়: ০৭:৪২ পিএম
অভয়নগরের বাঘুটিয়ায় দিনব্যাপি একুশে গ্রন্থমেলা-২০২৩ অনুষ্ঠিত
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরের বাঘুটিয়ায় দিনব্যাপি একুশে গ্রন্থমেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ১১ ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় ইউনিয়নের সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জবেদা ইনস্টিটিউটের পরিচালক আহমেদ মাসুমের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।পরে কবুতর উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. তানভীর দুলাল।বইমেলায় ভৈরব,উদীচি,ম্যাজিক লণ্ঠন,দ্য বার্থ,স্বপ্নবাড়ী ও পিঠা সহ বেশ কয়েকটি বইয়ের স্টল দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিঙ্গাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেন।শিক্ষার্থী হৃদয় রায়ের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. তানভীর দুলাল।এসময় আরো বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদ মিঠু,যবিপ্রবি এর তানজীর আহমেদ,স্বাগত বক্তব্য রাখেন জবেদা ইনস্টিটিউটের পরিচালক আহমেদ মাসুম ।
সময় আরো উপস্থিত ছিলেন যবিপ্রবি'র শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক তাজিম আহমেদ, সিংগাড়ী কলেজের প্রভাষক তাপস কুমার বিশ্বাস,শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান,শিক্ষক আলতাফ হোসেন,শিক্ষক বি এইচ মাহিনী, ইলভিয়া খানম সহ এলাকার সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ।