মণিরামপুরে মটর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন রনি পাটয়ারী



মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর আওয়ামী মটর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন রনি পাটয়ারী।

মণিরামপুর আওয়ামী মটর শ্রমিক লীগ উপজেলা কমিটির সভাপতি শ্রী অলোক ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক গাজী মেহেদী হাসান স্বাক্ষরিত এই  নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক গাজী মেহেদী হাসান। উল্লেখ্য গাজী মেহেদী হাসান বর্তমান জাতীয় শ্রমিক লীগ মণিরামপুর পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মটর শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন ও উপজেলা কৃষক লীগের কৃষি ও পূনর্বাসন ঋণ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।