প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২
সময়: ০৯:১৯ পিএম
জুড়ী ফুলতলা ইউপি নির্বাচনে আব্দুল আলিম সেলু চেয়ারম্যান নির্বাচিত
কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলীম সেলু ঘোড়া প্রতীক ৫০৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মাসুক আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ২২১২ ভোট। অপর প্রার্থী মোস্তফা মিয়া আনারস প্রতীক ভোট পেয়েছেন ১৭১৫।