শীতকালীন ছুটিতে যাচ্ছে সোহরাওয়ার্দী কলেজ


আকবর চৌধুরী /সোহরাওয়ার্দী কলেজ

মহান বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী  কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি চলবে। এ সময় সকল ধরনের ক্লাস বন্ধ থাকলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিনে  পরিচালিত 
সকল পরীক্ষা  চলমান  থাকবে রুটিন  অনুযায়ী।

তবে আগামী ১৬ ডিসেম্বর কলেজে যথাযোগ্য
মর্যাদায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা উদযাপিত হবে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।আগামী  ০১-০১-২০২৩ তারিখ রবিবার হতে চলমান  রুটিন  অনুযায়ী  শ্রেণি কার্যক্রম যথারীতি  চলবে।

বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী  কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃমোহসীন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য,সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে এবং পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলবে।