পূর্বধলায় অবৈধভাবে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে



বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণা,প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় নিলামের চেয়ে অতিরিক্ত ৭টি গাছ কাটার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি ৬টি গাছ জব্দ করেছে।

পূর্বধলা সরকারি কলেজ রোড ও কাপাশিয়া রোডে গত ১১ অক্টোবর পূর্বধলা উপজেলা প্রকৌশল বিভাগ ৯টি গাছ নিলামে বিক্রি করে। স্থানীয় কামরুল ইসলাম খান সর্বোচ্চ ৯৬হাজার ৫শত টাকায় গাছগুলো ক্রয় করেন। ২৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিলামকারীর বিরুদ্ধে ৯টি গাছ কর্তনের স্থলে ১৬টি গাছ কর্তনের লিখিত অভিযোগ করেন মো. জাহিদ হাসান কাঞ্চন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। পরবর্তী সময়ে তদন্ত কমিটি নিলামের চেয়ে অতিরিক্ত ৬টি কাটা গাছ জব্দ করেছে।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান বলেন, "নিলামের চেয়ে অতিরিক্ত কাটা ৬টি গাছ জব্দ করা হয়েছে। গাছগুলো মাপজোখ করে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।”