প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২
সময়: ০৪:১৮ পিএম
তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন।
পিটি টুটুল, ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলায় তজুমদ্দিন উপজেলায় চার নং চাঁচড়া ইউনিয়ন শাখার বাংলাদেশ কৃষকলীগের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজ উদ্দিন পারভেজ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে, মোঃ সেলিমকে সভাপতি, মোঃ শরীফ পাটোয়ারী কে সাধারণ সম্পাদক ও মোঃ নয়নকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে এ নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে মোঃ রফিক কে সহ সভাপতি, মোঃ বেলাল কে সহ সাধারণ সম্পাদক, মোঃ শরিফকে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবানকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতের লক্ষে ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করার লক্ষে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষকলীগের নিকট সকল তথ্য জমা দিতে এবং নবগঠিত এ কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে বাংলাদেশ কৃষকলীগের কমিটি ঘোষণা করায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনসহ সংগঠনটির উপজেলা শাখার নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির নের্তৃবৃন্দ।