নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক কে জেল হাজতে পাঠায় পুলিশ।

 
বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে আপতিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বিয়ের প্রলোভন দিয়ে  অফিস সহায়িকাকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে আসছেন। স্বামী পরিত্যাক্তা  অফিস সহায়িকা বিয়ের কথা বললে শিক্ষক নানা অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ্য করে আসছেন তিনি। শনিবার দিবাগত রাতে হাবিবুর অফিসে সেই অফিস সহয়িকার সদর ইউনিয়নের কেশবা কলেজ পাড়া বাড়িতে গিয়ে আবারো নানা মিথ্যা প্রলোভন দেখান। কিন্তু অফিস সহায়িকা তার অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ধর্ষিতার চিৎকারে তার ছেলে ও এলাকাবাসী এসে ধর্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় রাতেই ধর্ষিতা থানায় মামলা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার বিষয় স্বীকার করে বলেন, রোববার দুপুরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।