প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২
সময়: ০৫:১৩ পিএম
দৌলতপুরে আনসার সমাবেশ ২০২২ অনুষ্ঠিত
মোঃ রাসেল হোসেন দৌলতপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে আজ ১৫ই নভেম্বর সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা অডিটর রুমে আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ ইফতেখারুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানিকগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ। আরো উপস্থিত ছিলেন- মোঃ শাহ আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তারা,মোঃ জাকারিয়া হোসেন, অফিসার্স ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
প্রধান অতিথির এসময় বলেন-আনসার সদস্যরা জীবন বাজিরেখে দেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। সাহসিকতার প্রমাণ রেখেছেন সকল ধরনের নির্বাচনী কাজে। যা এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয়।
সমাবেশের শেষে সেরা আনসার সদস্যদের মাঝে সাইকেল, ছাতা ও প্লেট পুরস্কার বিতরণ করা হয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।