ঝালকাঠির রাজাপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৩ নবজাতকের মৃত্যু


 

আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি  :: ঝালকাঠির রাজাপুর উপজেলার চারাখালি গ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতক মারা গেছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে দুজন ও দুপুরে অপর নবজাতক মারা যায়।

এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে সন্তানের জন্ম দেন নাজমিন বেগম। তাদের নাম রাখা হয়েছিল- খলিলউল্লাহ, ইমাম ও আব্দুর রহমান।

নাজমিন বেগম ওই গ্রামের হারুন জোমাদ্দারের মেয়ে এবং পিরোজপুর জেলার হুলারহাটের মৃত সোবহানের ছেলে ইউনুচ হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস ফরাজি জানান, নাজমিন বেগমের স্বামী খোঁজখবর না নেওয়ায় পঙ্গু বাবা হারুনের সংসারে ৪ বছর বয়সী মেয়ে লিমাকে নিয়ে থাকতেন নাজমিন।  গত মঙ্গলবার রাতে বাড়িতেই তিন ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পর অর্থাভাবে হাসপাতাল বা চিকিৎসকের কাছে যাননি তারা। এ কারণেই হয়তো তিন নবজাতক মারা গেছে।