সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১৪ নভেম্বর) পরিচালিত এই অভিযানে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার অপরাধে সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।
এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে কোনোভাবেই মোটরসাইকেলের চাবি তুলে দেবেন না। এতে তাদের জীবন মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। নিজ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সড়কে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।