হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. জহির মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জহির মিয়া লাখাই উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের মৃত মো. আলফু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার মামলা নম্বর-০৮ (তারিখ: ১৫/১২/২০২৫ ইং) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
লাখাই থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ সময়ে আদালতে সোপর্দ করা হবে।