নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল পাঠানসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি শেখ শামীম এবং সাধারণ সম্পাদক ওবায়দুল পাঠানসহ সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ সময় সমৃদ্ধ কলমাকান্দা ও দুর্গাপুর গড়ার লক্ষ্যে সমাজের বিভিন্ন অসংগতি, অনিয়ম ও সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির গৃহীত সৃজনশীল ও জনকল্যাণমুখী উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগী ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কলমাকান্দা প্রেসক্লাব পেশাদারিত্ব, ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও এগিয়ে নেবে এবং এলাকার মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।