সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটির নেতারা অভিযোগ করেন, ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির বিভিন্ন বক্তব্য কোরআন সুন্নাহবিরোধী ও ঈমান আকিদার পরিপন্থী। তারা সা’দ কান্ধলভির কয়েকটি বক্তব্য তুলে ধরে এসব বক্তব্যকে ভ্রান্ত বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, তাবলীগের মেহনতের বিরোধিতা নয়, বরং তাবলীগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করতেই তারা মাঠে নেমেছেন।
সংগঠনটির নেতারা দাবি করেন, সা’দ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ একাধিকবার আপত্তি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ পন্থীরা অনেক ওলামা কেরাম, মুসলিমদের নিহত আহতসহ ক্ষয়ক্ষতি করেছে।
তারা আরও জানান, ইজতেমা বন্ধের প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। এমনকি আইনশৃঙ্খলা কোন অবনতি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল আলম, ঈমান আক্বিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফতে মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।