রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মো. ফাহিম আহমেদ সাকিব (২৬) কাউনিয়া কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব চাঁনঘাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, ফাহিম আহমেদ সাকিব বিভিন্ন সময়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, গ্রেপ্তার ফাহিম আহমেদ সাকিবকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।