বেলাল হোসেন খান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বুধবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিং দেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আগামী ...... নভেম্বর উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত অফিস/প্রতিষ্ঠানসমূহের ৩৫ দপ্তর অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি দপ্তরকে পুরষ্কার প্রদান করা হবে।