কুমিল্লার তিতাসে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।



মেহেদী হাসান  তিতাস, (কুমিল্লা) প্রতিনিধি: উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য কুমিল্লা জেলার  তিতাস উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরি, উপজেলা নির্বাচন অফিসার মোমিনুর জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, বাংলাদেশ বিজ্ঞান বিডি'র পরিচালক প্রকৌশলী রিয়াজুল হক সহ এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও উপজেলার মাধ্যমিক পর্যায় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার বিতরন করা হয়েছে।