প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:২৪ পিএম
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বার্তা বিচিত্রার স্টাফ রিপোর্টার বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক:
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাপ্তাহিক বার্তা বিচিত্রা-এর স্টাফ রিপোর্টার মো. ফরহাদ হোসেন মুরাদকে প্রতিষ্ঠান থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বার্তা বিচিত্রা কর্তৃপক্ষের জারি করা এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত সাংবাদিকের পরিচয়পত্র নম্বর ১১।
বহিষ্কারাদেশে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও পেশাগত আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে ফরহাদ হোসেন মুরাদ লিখিত ব্যাখ্যা দাখিল করেন এবং সেটি পর্যালোচনার পর তার বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলাভঙ্গের বিষয়টি প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম, শৃঙ্খলা ও পেশাগত আচরণবিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়।
এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর থেকে তাকে বার্তা বিচিত্রা-এর স্টাফ রিপোর্টার পদসহ প্রতিষ্ঠান থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশে আরও বলা হয়েছে, আদেশ জারির পর থেকে ফরহাদ হোসেন মুরাদ বার্তা বিচিত্রা-এর কর্মকর্তা, কর্মচারী, প্রতিনিধি, সাংবাদিক বা স্টাফ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে প্রতিষ্ঠানের নাম, পরিচয়পত্র, লোগো, প্যাড, সিল বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, বিজ্ঞাপন সংগ্রহ, অর্থনৈতিক লেনদেন কিংবা অন্য কোনো পেশাগত কার্যক্রম পরিচালনা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া তার কাছে প্রতিষ্ঠানের কোনো পরিচয়পত্র, কাগজপত্র, সরঞ্জাম, ডিভাইস, নথি বা অন্যান্য অফিসিয়াল সম্পদ থাকলে তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা বিচিত্রা-এর বার্তা সম্পাদক আব্দুস সবুর খান স্বাক্ষরিত বহিষ্কারাদেশটি ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়।