প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
সময়: ১২:৫৯ পিএম
গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
গজারিয়া প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ভবেরচর হাইওয়ে পুলিশ একাদশ ও মধ্য ভাটেরচর যুবসংঘ একাদশ অংশগ্রহণ করে।
শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই দুটি করে গোল করলে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
খেলা শেষে ভবেরচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আমরা নিয়মিত গজারিয়া থানা ও গজারিয়া হাইওয়ে পুলিশের সদস্যদের নিয়ে দুটি দল গঠন করে খেলাধুলার আয়োজন করি। আজ মধ্য ভাটেরচরের যুবকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।