মিরপুর ও বিভিন্ন থানায় একাধিক মামলায় অভিযুক্ত ব্যক্তি এখন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক

Date: 2026-06-21
news-banner

রাজধানীর মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক পদ পেয়েছেন।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত রিতুল আহমেদ আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে—
মামলা নং: ৮১৬/২০২৪ — মিরপুর মডেল থানা (অভিযুক্ত নং ৫৮)
মামলা নং: ১০২৩/২০২৪ — মিরপুর মডেল থানা (অভিযুক্ত নং ৩)
মামলা নং: ৯৭৫/২০২৪ — পল্লবী থানা (অভিযুক্ত নং ১১)
মামলা নং: ৬০৭/২০২৪ — যাত্রাবাড়ী থানা (অভিযুক্ত নং ০৭)

মামলাগুলোর অভিযোগে বিভিন্ন ধরনের সহিংসতার বিষয় উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগ এখনো বিচারাধীন থাকায় আদালতের রায় ছাড়া কারও দোষী বা নির্দোষ হওয়া নির্ধারণ করা যায় না।

এদিকে জানা গেছে, বর্তমানে তিনি বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হিসেবে পদ পেয়েছেন, যা নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments