ঈশ্বরদীতে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু আজ



মাহদী আব্দুল্লাহ (ঈশ্বরদী) পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। আজ ২০ অক্টোবর ২০২২ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর ষ্টেডিয়াম মাঠে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য জনাব নূরুজ্জামান বিশ্বাস। এসময় উপজেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রশাসনিক দায়িত্বশীলগণ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
মেলার উদ্বোধন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। এছাড়াও মেলায় থাকছে- দেশীয় তাঁত বস্ত্র ও হস্তশিল্পের পণ্যের দোকান, রকমারি খাবারের স্টল, সুস্থ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের বিনোদনের নানা ব্যবস্থা। প্রায় শতাধিক দোকানে বাহারী পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। উদ্বোধনীলগ্নেই দর্শনার্থী ও ক্রেতাদের ভীঁড় ছিল চোখে পড়ার মতো। সময়ের সাথে সাথে তা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকবৃন্দ।