প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২
সময়: ০৬:০২ পিএম
ট্রাম্পের যোগাযোগ অ্যাপ অবশেষে গুগল প্লে স্টোরে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের চালু করা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ এখন থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। ক্ষতিকর কনটেন্ট সংক্রান্ত নীতিমালা মানার শর্তে অ্যাপটিকে প্লে স্টোরে রাখার অনুমোদন দেওয়ার বিষয়টি গত বুধবার জানায় গুগল।
গুগল বলছে, আপত্তিকর পোস্ট সংক্রান্ত গুগলের নীতিমালা মেনে চলতে সম্মত হয়েছে ‘ট্রুথ সোশ্যাল’। অ্যাপটিতে অবাঞ্ছিত কনটেন্ট অপসারণের পাশাপাশি অপব্যবহারকারীদের ব্লক করার ব্যবস্থা রাখা হয়েছে।