আওয়ামী লীগের সাবেক এমপি পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন

Date: 2025-11-06
news-banner

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পীযূষ কান্তি ভট্টাচার্য্যর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পীযূষ কান্তি ভট্টাচার্য্যের পরিবারে রয়েছেন দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বাবলু চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত, ছোট ছেলে পার্থ এবং ছোট মেয়ে তাপসী সুইডেনে থাকেন। বড় মেয়ে তপতী কলকাতায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন এবং আবৃত্তি জগতে পরিচিত মুখ।

বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ভাই স্বপন ভট্টাচার্য্য আওয়ামী লীগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

Leave Your Comments