প্রকাশ : ২৭ মার্চ ২০২৫
সময়: ১২:০১ পিএম
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল যেন এক অবিস্মরণীয় ঘটনা
মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
আশির দশকে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব নামে সাংবাদিক সংগঠন গঠিত হলেও সংগঠনটি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি । বিলুপ্ত হয় বারবার। অবশেষে ২০২০ সালে একঝাঁক তরুণ সাংবাদিকের নেতৃত্বে দ্বিতীয় বার প্রবর্তিত হয় দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব । তরুণ সাংবাদিকদের আয়োজনেই ৪০ দশক পর এই প্রথম দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত মঙ্গলবার দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে ।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক বান্ধব ব্যাক্তি মো. আশরাফুল ইসলাম বুলবুল । সভাপতিত্ব করেন তারুণ্যের প্রবর্তিত দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা রতন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন । আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি নূর-ই-ইলাহী, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ক্রিড়া সম্পাদক আবু সাইদ গালিব, কার্য নির্বাহী সদস্য এহসানুল মাহবুব সাজিদ সহ সাধারণ পরিষদ সদস্য রুবেল রানা প্রমুখ ।
প্রধান অতিথি মো. আশরাফুল ইসলাম বুলবুল ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে অত্যান্ত আনন্দ প্রকাশ করেন । তরুণ সাংবাদিকদের উৎসাহ দেন এবং সারাজীবন সংগঠনটির সাথে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা রতন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব’কে সামনের দিকে এগিয়ে নিতে সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন ।
উল্লেখ্য ইফতার মাহফিল অনুষ্ঠানটির মধ্য সময়ে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনেই শতাধিক সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় ।