প্রকাশ : ১১ মার্চ ২০২৫
সময়: ০৫:০৫ পিএম
লালমনিরহাটে মস্তকবিহীন চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার
কল্লোল আহমেদ
লালমনিরহাট।।
জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর মস্তকবিহীন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। ৯ মার্চ ২০২৫, দুপুর ৩:৫০ মিনিটে লালমনিরহাট থানার পিংকির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ আশরাফুল (৫৮) নামে এই আসামিকে আটক করা হয়। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার নামাটারী (কুটিবাড়ী) এলাকার বাসিন্দা।
হত্যার কারণ ও তদন্তের অগ্রগতি:
লালমনিরহাট থানার মামলা নং- ০৯/১১৬, দায়েরকৃত ৫ মার্চ ২০২৫, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী, নিহত হাসিনা বেগম (৪০) ছিলেন আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক কলহের জেরে আশরাফুল একাধিক সহযোগীর সহায়তায় ৪ মার্চ রাত ৯টার দিকে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় হাসিনা বেগমকে হত্যা করেন। হত্যার পর, ব্যাটারিচালিত অটোতে করে বিচ্ছিন্ন মস্তক নিজ বাড়িতে নিয়ে যান এবং প্রথম স্ত্রীকে দেখান। পরে, ৫ মার্চ ভোর রাতে ভারতীয় সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়ে এটি পুঁতে রাখেন।
উদ্ধারকৃত আলামত তদন্তের ধারাবাহিকতায় যা পাওয়া গেল হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া, আসামির পরিহিত জামাকাপড়, ব্যাটারিচালিত ভ্যান, মস্তক পরিবহনের প্লাস্টিক ব্যাগসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক দ্বন্দ্ব প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন (মোঃ তরিকুল ইসলাম) পুলিশ সুপার, লালমনিরহাট।