প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪
সময়: ০৭:০২ পিএম
পুলিশ সুপার কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে মতবিনিময়।
হাফিজুর রহমান
জামালপুর প্রতিনিধিঃ
পুলিশ সুপারের কার্যালয়ে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জামালপুর জেলা মাদকমুক্ত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশ জামালপুর ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।