স্বাস্থ্য সেবা সচিবের সাথে সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত


আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):  


বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির (আহবায়ক কমিটি) কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সমিতির সদস্যরা সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির পক্ষ হতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এর আগে গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়।

 

মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে মিলিত হন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির যুগ্ম-আহবায়ক মো. রফিকুল আলম, সদস্য সচিব মোহা. নূর আলম, সদস্য মো. জহিরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. হেলাল উদ্দিন, মো. আবুল হাসেম, মো. ফারুখ রহমান শেখ, মো. আব্দুর রহিম, দ্বীন মোহাম্মদ, সাউদ নূর এ শফিউল কাদের এবং মির্জা নজরুল ইসলাম রানা প্রমুখ।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন মহরম আব্দুল আজিজ কর্তৃক ১৯৫০ সালে প্রতিষ্ঠিত সরকারী কর্মচারীদের এই সমিতির বর্তমান নেতৃত্বে থেকে নাসির উদ্দিন হালদার ও মোহাঃ নূর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারীদের সুখে-দুঃখে সর্বদা তাদের পাশে রয়েছেন বলে জানান তারা।