হরিপুরে ১৩ দিন পর ছাত্র বায়েজিদ বোস্তামি লাশ উদ্ধার

 
গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ৫ নং সদর ইউনিয়নের খোলড়া গ্রামের মো,শরফুল হুদা ছেলে মো,বায়েজিদ বোস্তামি খোলড়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেনীর ছাত্র ।

৪-১০-২০২৩  ইং তারিখ  সকালে বাড়িতে  বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন   অনেক খোজাখুঁজি করে না পেয়ে ৯-১০-২০২৩ ইং থানায় জিডি করে  জিডি নং- ৩৬৩। 

আজ  ১৭-১০-২০২৩ ইং তারিখ বিকালে ভাতুড়িয়া ইউনিয়নে ভুতডাঙ্গী গ্রামের  নদীর ধারে নিখোঁজ ছাত্রের লাশ দেখতে পায়।পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।  সংবাদ  পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে অফিসার ইনচার্জ মো, তাজুল ইসলাম ছুটে যান। 

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে, এমনটাই জানান কর্তব্যরত ডিউটি অফিসার  এবং তিনি আরো জানান  এস আই  মো,আবুল কালাম কে  জিডি মূলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব অর্পন করা হয়েছে।