প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩
সময়: ০২:৩০ এএম
নওগাঁর বউবাজারে গৃহবধূর হাতে স্বামী খুন !
মাসুম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁয় বউবাজারে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পরিচয় দেয়া ওই নারী পলাতক রয়েছেন। বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পায় স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।