প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩
সময়: ০৪:২১ এএম
শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী সাইদুর রহমান আটক
আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সৌরভ চৌধুরী শরীফ ওরফে সাইদুর রহমান (২১) নামে শিশু ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, আটক সাইদুর রহমান ফেনী জেলায় এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে জেলার সদর থানায় গত ০৫/০৫/২০২৩ খ্রিঃ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারা অনুযায়ী মামলা নং- ১৩/১৫৫ রুজু করা হয়। এরপর থেকে সে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
গতকাল সোমবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সাইদুর রহমানকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সাইদুর রহমান ফেনী জেলার ফুলগাজী থানাধীন উত্তর নিলক্ষী গ্রামের মোহাম্মদ মামুনের ছেলে বলে জানা যায়।