লালমনিরহাট জেলা তাতীদলের সভাপতি'র জানাযায় বিএনপি নেতা কর্মীদের ঢল

Date: 2023-08-03
news-banner



লালমনিরহাট 
প্রতিনিধিঃ মৃনাল কান্তি রায় 

লালমনিরহাট জেলা তাতীদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হকের জানাযায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় 
জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি জেলা বিএনপি লালমনিরহাট।

বুধবার (০২রা) আগষ্ট রাত ০৯ টায় লালমনিরহাট জেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পল্লী বিদ্যুত সমিতির সামনে বুড়িমারি গামী মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে  মৃত্যুবরন করেন। পরে জানাযায় মৃত ব্যক্তি হলেন লালমনিরহাট পৌরসভার সাপটানা বাজার ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা জেলা তাঁতীদলের সভাপতি মোজাম্মেল হক (৭২)। বর্তমানে তার ০৪ছেলে ও ০১মেয়ে রয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান  রাত নয়টার দিকে লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুত সমিতির সামনে আসলে, বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মটর সাইকেল চালক ট্রাকে বাড়ি খেয়ে ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে।মটর সাইকেলটি এসময় ট্রাকেমর নীচে চলে যায়,মটর সাইকেল চালক মোজাম্মেল হক কে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

মোজাম্মেল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক একে এম মমিনুল হক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন মোজাম্মেল হকের বাড়ীতে যান , এসময় শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave Your Comments