ভৈরবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Date: 2023-08-02
news-banner




মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে হেলিম হত্যায় ৩ সহোদর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে  এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ২নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী–পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নজরুল আহমেদ  বিপ্লব, মনির উদ্দিন, ইসলাম উদ্দিন, হুমায়ুন কবির, সিদ্দিক মিয়া,জান্নাত বেগম , ফাহেমা বেগম। বক্তারা বলেন, হেলিম হত্যা কান্ডে  ষড়যন্ত্রমূলক ভাবে আলমগীর ,জাহাঙ্গীর ও শাহআলম ৩ ভাই কে ফাসাঁনো হয়েছে । তারা এ হত্যাকান্ডে কোনভাবেই জড়িত নয় ।তারা অত্যান্ত ভালো মানুষ । তাই সুষ্ঠু তদন্ত করে হেলিম হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের অওতায় এনে শাস্তির জন্য প্রশাসন ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্ল্যেখ্যঃ গত ৯ জুলাই কালিকাপ্রসাদ নিজ বাড়ি থেকে সালাম নামের এক ব্যক্তি নিহত হেলিম কে বাড়ি থেকে ডেকে নেয়ার পর সে নিখোঁজ হয়।পরে ১৫ জুলাই বিকালে মেঘনা নদীর রায়পুরা তুলাতুলি থেকে তার মৃতদেহ উদ্ধার করে নৌ-থানা পুলিশ। ১৭ জুলাই নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের নামে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

Leave Your Comments