ঠাকুরগাঁওয়ে দুই স্কুল ছাত্রীর ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

Date: 2023-08-02
news-banner




মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীদের  গেস্খফতার ও ধর্ষণ চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব, যুগ্ম আহবায়ক সুরভী কেরকোঁ, উদীচি সভাপতি সেতারা বেগম প্রমুখ।

বক্তারা এ সময় মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের ওই দুই ছাত্রীর ধর্ষণ চেষ্টাকারী রনি, সাকিব ও আকবর এর গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং এ বিষয়ে পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

Leave Your Comments