কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা স্কাউটস এর বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Date: 2023-07-29
news-banner



তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।। 
বৃহস্পতিবার  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্কাউটস এর বার্ষিক কাউন্সিল অনুষ্ঠান  উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া)  আসনের এমপি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, কুমিল্লা জেলা স্কাউটস এর কমিশনার  গাজীউল হক চৌধুরী, সহকারি কমিশনার  নুরুল আমিন, জেলা স্কাউটস এর সম্পাদক জহিরুল আলম, কোষার্ধ্যক্ষ জসিম উদ্দিন পাঠান, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি মোঃ মোস্তফা ছারোয়ার খান, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন৷ 

উপজেলা কাব লিডার মোঃ আজহারুল করিম জেবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা স্কাউটস এর সম্পাদক নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম৷ অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮৮ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন৷

Leave Your Comments