ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা পৃথক ২টি অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

Date: 2023-07-29
news-banner



আরিফ আহম্মেদ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি। 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি গতকাল ২৭-৭-২৩ইং বৃহস্পতিবার ত্রিশাল ও ভালুকা পৃথক অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি নবাগত ওসি ফারুক হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেত ভূঞা স্যারের নির্দেশে জেলা হতে মাদক উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করেছে। 

এর ধারাবাহিকতায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মাদানী পাম্প সংলগ্ন সিয়াম মেডিকেল হলের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ তারেক হোসেন (৩৫), আটক করে ও পুৃথক আরেক অভিযানে এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাশর পুরান মসজিদ এর সামনে থেকেে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (২৬),  গ্রেফতার করেন।

এবিষয়ে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অভ্যহত থাকবে বলেও জানান ওসি ফারুক হোসেন।

Leave Your Comments