প্রকাশ : ২৬ জুলাই ২০২৩
সময়: ০৩:০৪ পিএম
শুরু হচ্ছে ডিআইইউ আন্তবিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা
ডিআইইউ প্রতিনিধিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগের মুট কোর্ট সোসাইটি উদ্যোগে চতুর্থ বারের মত শুরু হতে যাচ্ছে ড. এম আই পাটোয়ারী মুড কোর্ট প্রতিযোগিতা-২০২৩।
প্রতিযোগিতার ধাপের বিষয়ে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই আগামী ২৬ জুলাই ২০২৩ রেজিস্ট্রেশন করতে পারবে। স্মারক প্রদানের সময় ৩ আগস্ট এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৪ আগস্ট থেকে ১০ ই আগস্ট ২০২৩ পর্যন্ত। প্রতিযোগিতায় টেকনিক্যাল সহযোগিতা করবে ডিআইইউ আইকিউএসি।
উল্লেখ্য, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স আপসহ সেরা মুডার, সেরা গবেষক ও সেরা স্মারকের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।